পোস্টগুলি

অভিজ্ঞতা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

শৈশবের স্কুল জীবন - আবু তাহের ইসলাম

ছবি
শৈশব কাল কতই না সুন্দর ছিল। ছিল না কোনো চিন্তা-ভাবনা , খাওয়া-দাওয়া , খেলাধূলা আর ঘুমানো। এ সময় সন্তানকে পিতা মাতা যা শিখায় সন্তান তাই শিখে। জীবনের প্রথম স্পর্শ মায়ের কাছ থেকে পাওয়া। ছোটবেলায় সন্তান যখন কান্না করে , মা ছাড়া কেউ তার কান্না থামাতে পারে না। কারণ পিতা-মাতা সন্তানকে যেভাবে আদর যত্ন দিয়ে ভালোবাসে তেমন করে পৃথিবীর কেউ আর আদর যত্ন দিয়ে ভালোবাসতে পারে না। পিতা-মাতার কাছে সন্তানের শিক্ষা বেশি প্রয়োজনীয়। পিতা-মাতা হাতে-কলমে সব শিক্ষা দিতে না পারলেও পিতা-মাতার শিক্ষা সন্তানের জন্য আদর্শ   শিক্ষা। পিতা-মাতার কাছে সন্তান ভালো-মন্দ সব শিক্ষা পায়। কোনটা সঠিক আর কোনটা ভুল , কি করলে ভালো হবে আর কি করলে মন্দ হবে , সেসব শিক্ষাও পায়। শৈশবকাল সবার কাছে একরকম হয় না , কেউ পায় অবহেলা আবার কেউ পায় ভালোবাসা। আমি মা বাবার ভালোবাসা ও শাসন দুটোই পেয়েছি।   বাবারা সন্তানের ভালোর জন্য সন্তানকে শাসন করে। সারাদিন যখন বালুতে খেলা করতাম , মা প্রথমে বকা দিত তারপর গোসল করিয়ে দিত। অনেক সময় মায়ের কোলে প্রসাব করে দিতাম। তবুও মা একটুও রাগ না করে আদর করতো।   একদিকে দশ মাস দশ দিন গর্ভে...

স্মৃতির পাতা - সানজিদা হোসাইন

ছবি
গ্রীষ্মকাল-এর মানেই হলো স্কুলে গরমের ছুটি। আর এই ছুটি মানেই হলো নানাবাড়ি বেরাতে যাওয়ার তাড়া। কারণ এটা হলো  আম পাকার সময়। আমার নানা বাড়ি খুব বেশি দুরে না,আমার গ্রাম থেকে চার-পাঁচ গ্রাম পেছনে।আর গাড়ির সুবিধা হওয়ার খুব বেশি সময় লাগে না। তাই স্কুল বন্ধ হলেই সোজা নানাবাড়ি যেতাম।মামা-মামী, নানা-নানু,ভাইয়া আর ছোট ভাই নিয়ে আমার নানা বাড়ি।ছোটো খাটো নয়,মোটামুটি বিশাল এক বাড়ি আমার নানাভাইয়ের। মা বলে আগে আরও নাকি বড় ছিলো,বাড়ি ভাগ করায় এখন মাঝে এক দেয়াল দেয়া হয়েছে। কিন্তু তাদের সম্পর্কে কোনো দেয়াল ওঠে নি। বাড়ির তিন দিকে শুধু আম গাছ। আম পাড়লে কেউ কিছু বলে না। তাছাড়া অন্যদের গাছের আম পেড়ে আনতাম, তারাও কিছু বলতো না।আর আমার এলাকায় যদি এমন করি তো,বাড়ি এসে মায়ের কাছে নালিশ করে যাবে।এজন্যই তো নানা বাড়ি খুব পছন্দের। কোনো বাধা নেই,ওই কটা দিন নিজের ইচ্ছে মতো কাটতো। যখন আমরা সব ভাই-বোন একসাথে হতাম সেই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।সবাই আমায় অনেক আদর করতো কারণ,আমার মা বাড়ির ছোট মেয়ে,আর আমিও সবার ছোট।পরে অবশ্য আরও মেহমান এসেছে সে অন্য কথা।বড় মামার দুই ছেলে আর ছোট মামার এক ছেলে এক মেয়ে ওরা এখন ছোট। আমরা ভাই...

জীবনের প্রথম ব্যবসা - মাসরুর ইহসান

ছবি
  মানুষের জীবনে প্রথমবার ঘটে যাওয়া অনেক ঘটনা বা প্রথমবার সম্পাদিত অনেক কাজ আজীবন স্মরণীয় হয়ে থাকে । আমার জীবনেও এমন কিছু স্মরণীয় ঘটনা আছে । যা আমাকে স্মৃতিকাতর করে তোলে । এসব ঘটনার মধ্যে যেমন আছে আনন্দ-বেদনার স্মৃতি তেমনই আছে রোমাঞ্চকর কিছু স্মৃতি । যখন আমি কলম ধরলাম তখন আমার জীবনের প্রথম দিকে ঘটে যাওয়া অসংখ্য স্মৃতি আমার চোখের সামনে ভেসে উঠছে । জীবনের প্রথম লেখা , প্রথম বক্তৃতা , প্রথম ভূত দেখা , প্রথম চশমা পড়া , প্রথম দেশে সফর করা , প্রথম বিদেশে সফর করা , প্রথম ছিনকাইকারীর কবলে পড়া , পরিবারের প্রথম কারো মৃত্যুসহ আরো অনেক আনন্দ-বেদনার স্মৃতি আমার মাথায় কিলবিল করছে । কিন্তু সবকিছু তো এখন লেখা সম্ভব নয় । আবার অনেক কিছু বর্ণনা করা সম্ভবও নয় । তাই ভাবছি , বাছাইকৃত কিছু ঘটনা আজকে উল্লেখ করবো । প্রথম ব্যবসা । আমার জীবনের প্রথম ব্যবসা হলো বন্ধুদের সাথে মিলে ভাতের ব্যবসা । এটি ২০১৩ সালের ঘটনা । তখন আমি বাড্ডায় থাকতাম । মাদরাসার ছোট-বড় সবার সাথেই আমার খাতির ছিল । বড় ভাইদের মধ্যে একজন ছিলেন পাক্কা বাবুর্চি । তার রান্নার বেশ সুনাম ছিল । পড়ালেখা করা অবস্থাতেই তিনি বড় ...