পোস্টগুলি

কবিতা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

আম - ফাতিমা উম্মে হাবিবা

ছবি
  আম আমি খাই , মামা বাড়ি যাই । মামার বাড়ি যেয়ে , আম খাই গান গেয়ে । মামা বললেন আম খাবা , মামনি বললেন আম নিবা ? । আমি বললাম আম খাব , সবার জন্য আম নিবো । মামা দিলেন আম , সাথে দিলেন কালো-জাম । আমগুলো খুবই মিষ্টি , আমের দিকে তাকিয়ে থাকে শুধুই দৃষ্টি ।

বিদ্যা - আয়েশা সিদ্দিকা মেহনাজ

ছবি
মায়ের দোয়া বাবার হাসি , বিদ্যা আমি ভালোবাসি । কলম তুমি চলতে থাকো , বিদ্যা তুমি মাথায় রাখ । আল্লাহ তুমি মেহেরবান , বিদ্যা আমায় কর দান ।

রোদেলা বাদল

ছবি
• আল আমীন চৌধুরী আকাশ হতে লক্ষ ফোঁটা এলো বুঝি নেমে,  রোদের আলোয় বসুন্ধরা হাসছে থেমে থেমে। ইলশেগুঁড়ি বৃষ্টি পড়ছে সাথে কোমল রোদ,  হৃদয় আমার উছলে উঠে জাগে কবির বোধ। সবুজ ঘাসের হাসি দেখে মুগ্ধ হয়ে থাকি,  টিনের চালের ছন্দে গাইছে দোয়েল পাখি। নদীর বুকে লাফিয়ে মাছেরা জানায় খুশির কথা, গাছগুলো তাই বড্ড খুশি জড়িয়ে ধরছে লতা। ছেলেরা আজ খেলছে বল বৃষ্টিভেজা মাঠে, অনেকে আবার করছে গোসল আনন্দে মেতে উঠে। মেয়েরা ঘরে করছে গল্প কেউ বা বুনছে কাঁথা,  জানালা দিয়ে মারছে উঁকি শহুরে মেয়েদের মাথা। হৃদয়তন্ত্রে ভর করেছে হাজারো উথলা সুর,  চিত্তে আমার জাগায় আবেগ বর্ষার ধ্বনি সুমধুর। ভাবো দেখি এত মধুর সৃষ্টি যদি হয়,  স্রষ্টা তবে কত নিপুন কত মহিমাময়।।