এক উজ্জ্বল নক্ষত্রের নিস্প্রভ আলো - আব্দুর রহমান আল হাসান
১৯২৩ সালে উসমানী খেলাফতের বিলুপ্তির পর তুরষ্কের শাসন ক্ষমতা কেড়ে নেয় ইহুদী জায়োনিজমের আদর্শ লালনকারী কামাল। (আতাতুর্ক শব্দটি ব্যবহার করছি না। কারণ, তার মতো ফ্যাসিবাদী শাসককে আমি তুর্কি জাতির পিতা হিসেবে মেনে নিতে পারি না।) কামাল রাষ্ট্রক্ষমতায় আসার পর পরই ইসলামকে আরবদের প্রাচীন রীতি হিসেবে ভেবে তা বর্জনের ডাক দেয়। কিন্তু ইসলাম ধর্ম যাদের রক্তে মিশে আছে, তারা কিভাবে ইসলামকে বর্জনের ডাক মেনে নিতে পারে? তাই শুরু হলো মুসলিমদের গণ আন্দোলন। প্রেসিডেন্ট কামাল যখন দেখলো অবস্থা বেগতিক তখনই সেনাবাহিনীসহ আরো বিভিন্ন ফোর্স পাঠিয়ে তাদের দমানোর চেষ্টা করলো। সেই সাথে সে তুর্কির ভাষার লিখিত অক্ষরের পরিবর্তন করে ফেললো। আগে তুর্কি ভাষা লিখা হতো আরবি অক্ষর দিয়ে। প্রেসিডেন্ট কামাল তা পরিবর্তন করে ল্যাটিন অক্ষর বসিয়ে দিল। সে খেলাফত ব্যবস্থাকে সেকেলে ঘোষণা দিয়ে ইসলামী সংবিধান বাতিল করে ইউরোপের সংবিধান গ্রহন করলো। সে কুরআনকে বিলুপ্ত ঘোষণা করলো। আলেমদের তাঁড়িয়ে দিল। কাউকে বা হত্যা করলো। মুসলিম রমনীদের হিজাব পরিধান করা নিষিদ্ধ করলো। তার এই কঠোর নীতির বিরুদ্ধে আলেমরা গণ আন্দোলন শুরু করলো। তাদের মধ্যে নকশে...