ডিস্যালাইনেশন কি? - আব্দুর রহমান আল হাসান
পানির অপর নাম জীবন। নামটি যথার্থ। কারণ, মানুষ পানি ছাড়া বেঁচে থাকতে পারবে না। পানি মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে। আমরা প্রতিদিন বিভিন্ন কাজে পানি ব্যবহার করে থাকি। পানি ছাড়া আমরা এক মুহুর্তও কল্পনা করতে পারি না। কিন্তু এই পানির উৎস কি? তা কি আমরা জানি? এ সকল পানি আসে ভূগর্ভস্থ থেকে। সেখানেই বিশুদ্ধ মিনারেল ওয়াটার পানি পাওয়া যায়। নদীর পানিও প্রকারভেদে বিশুদ্ধ হয়ে থাকে। কিন্তু সমুদ্রের পানি? এখানেই সবচেয়ে বড় অসুবিধার সম্মুখিন হতে হয় আমাদের। সমুদ্রের পানিতে লবনের পরিমাণ বেশি থাকায় তা পান করার অযোগ্য। কারন, পানিগুলো বড্ড লবণাক্ত হয়। কিন্তু অবাক করার বিষয় হলো, এটারও সমাধান আছে। বিজ্ঞান আমাদের জীবনকে সহজ করে তুলেছে। বিজ্ঞান আমাদের শুধু ডিভাইসই উপহার দেয় নি, দিয়েছে বিশুদ্ধ পানি। বিশুদ্ধ খাবার। বিশুদ্ধ ফলমূল। তবে বিজ্ঞান আমাদের ক্ষতিও কম করে নি। যাই হোক, ক্ষতিটাকে একপাশে রেখে আমরা উপকারগুলো নিয়ে আলোকপাত করি। এই কোটি কোটি লিটার সমুদ্রের পানিকে বিশুদ্ধ করার একটা পদ্ধতি আছে। সেটার নাম, ডিস্যালাইনেশন । শব্দটা কঠিন মনে হলেও ভেবে নিন এটার পদ্ধতিটাও কঠিন। এখন কথা হলো, কিভাবে এই ডিস্যালাইনেশন...