আল-কোরআনের আলো - শাহাদাত হোসাইন
মহান আল্লাহ তায়ালা মানবজাতির কল্যাণে শতাধিক আসমানি কিতাব নাযিল করেছেন। এর মধ্য থেকে চারটি কিতাব অধিক প্রসিদ্ধ। তা হলো: তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন ইত্যাদি। যাতে করে তাঁর স্বীয় বান্দা-বান্দি কুফুরীর অন্ধকার থেকে বের হয়ে হেদায়েতের নুর অথবা আলোর দিশা পায়। বিপথগামী পথ থেকে সরে এসে সঠিক পথের সন্ধান পায়। জুলুম,অত্যাচার, নির্যাতনের কবল থেকে মুক্তি পেয়ে ন্যায়-নীতি এবং ইনসাফের বীজ রোপণ করে। আল-কোরআন হলো, মুমিনের জন্য হেদায়াত স্বরূপ মুমিনের পাথেও, মুমিনের সম্পদ, মুমিনের সম্বল। মানব জীবনের সর্বক্ষেত্রে সকল সমস্যার সমাধান তা হলো,একমাত্র আমাদের আল-কোরআন।
কুরআনের আলোতে যাদের জীবনকে আলোকিত করেছে। কুরআনের
রঙে রঙিত করেছে। কুরআনের ফুলে সাজিয়েছে। জীবনের প্রতিটি মুহূর্তে এবং প্রতিটা কাজের
মধ্যে একেবারে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কুরআনের
অনুসরণ করেছে। তাঁরা কতই-না ভাগ্যবান!তাদের জীবন কতোই না ধন্য। তাঁরাই তো নাজাত প্রাপ্ত দল, তাঁরা মুক্তির পথকে খুঁজে নিয়েছে। সফলতার ময়দানকে বেছে নিয়েছে। শান্তির স্থানকে নির্বাচন করেছে।
কল্যাণের নৌযানে আরোহণ করেছে।ইহকাল ও পরকালে মর্যাদার উচ্চ আসনে উপনিত হয়েছে।জান্নাত
এবং জান্নাতের অসংখ্য নিয়ামতরাজি তাদের জন্যে অপেক্ষা করছে। এ কোরআনের ছায়াতলে যারাই
এসেছে তাঁরা প্রকৃতপকেষ সফলতা অর্জন করেছে। তাঁরা মুক্তি এবং বিজয়ের মালা পরিধান করেছে।
সফলতার উচ্চ শিখরে পৌঁছেছে ।
কুরআনের আলো কিংবা শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ হওয়া
কখনো সম্ভব নয়। চাই সে দামি বংশের লোক হোক, উচ্চ পর্যায়ের শিক্ষিত হোক, কোটি টাকার মালিক ধনাট্য
ব্যক্তি হোক না কেন। বিশাল ক্ষমতা-প্রভাবশালী এবং সম্রাজ্য শক্তির মালিক হোক না কেন।
অন্যদিকে একজন সমাজের সাধারণ লোক অথবা বড় গুনাহগার-পাপিষ্ঠ বান্দা যখন কুরআনের ছায়াতলে
এসে নিজের জীবনকে উৎসর্গ করে দেয় এবং কুরআনের সামনে নিজের জীবন কে অর্পণ করে দেয়, কুরআনের রশি নিজের গলায় লাগিয়ে নেয়, তখন সে আর সাধারণ কোন ব্যক্তি থাকে না, বরং সে স্বর্ণের মানুষ হিসেবে উপাধি লাভ করে।
এমনি করে মহান রব্বে কারীমের আদলতে সে পরিপূর্ণ মুসলমান
হিসেবে সার্টিফিকেট অর্জন করে। এর দৃষ্টান্ত হলেন, আমাদের সাহাবায়ে কেরাম রাযিঃ আজমাইন, খোলাফায়ে রাশেদীন, তাবেয়ি,তাবে তাবেঈন,যুগশ্রেষ্ঠ হক্কানী পীর মাশায়েখ এবং উলামায়ে কেরাম।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন