সম্পদকীয় এবং নবীন দীপ্ত এর পথচলা

সম্পদকীয় এবং নবীন দীপ্ত এর পথচলা

ইসলামে অপরাজেয় কৃতিত্ত্ব এখানেই , পরকালের পথ যতটা যত্মের সাথে দেখায় , পার্থিব জীবনটাও ততটা পরিচ্ছন্নতার সঙ্গেই নির্দেশ করে । এখানে ধার্মিকের জন্য যেমন  রাষ্ট্রপ্রধান  হতে বাধা নেই , তেমনি  বাধা  নেই বিত্তবান হতেও । বৈরাগী হতে বাধা আছে । ধর্মের আলো শুধু আত্মাতেই বিমল করে না , বাহিরের  জীবনটাকেও  করে  অমিল । এই  ইসলামকে  অপপ্রচারে  ব্যস্ত বিভিন্ন জাতের বিভিন্ন ধর্মের অমানুষেরা । কিন্তু ইসলাম তার নিজ বিভায় সমুজ্জল । তার প্রতিফলনে আজ বড়  বড় দুলালীরা তাদের সন্তানদের মাদ্রাসায় পাঠাচ্ছেন । একটা সময় তো এমন পেরিয়েছে ,যখন  মাদরাসা নাম  শুনলেই  সব  অপরাধে  জড়িত  কিছু  একটা  বুঝতো জনগণ । কিন্তু কিছুদিন পর তারা ঠিকই বুঝেছে যে , ইসলামী শিক্ষা ছাড়া নেই কোনো সফলতা ও সমৃদ্ধ ।

যাপিত সময়ে আমরা দেখছি যে , খৃষ্টানমিশনারীরা  মুসলিম  নিধনে যেই মিশন নিয়ে এগিয়ে যাচ্ছে , তাতে মনে হয় মুসলিম জাতিকে গ্রাস করতে আর একযুগ লাগবে না । তাদের এই ষড়যন্ত্রকে বিফল করতে যেমন “অস্ত্র সৈনিকের “ প্রয়োজন , তেমনি “কলম সৈনিকের” ও বেশ প্রয়োজন ।

এই চিন্তাকে সামনে রেখেই ”নবীন দীপ্ত” এর আত্মপ্রকাশ । তাতে ভবিষ্যতের তরুণরা অনুশীলনের মাধ্যমে  হয়ে  উঠবে  একজন  দক্ষ  পারদর্শী  ও সত্যিকারের  যোদ্ধা । প্রয়োজনের তাগিদে তাদের কলমের  কালি  হয়ে  উঠবে  তাজা  খুন । এটাই আমাদের কামনা । মানুষ জম্ম থেকেই কিছু শিখে আসে না । উসাইন  বোল্টও  জম্মের পর হাঁটতে হাঁটতে হোঁচট খেয়েছে । তাই বলে সে থেমে যায় নি । সে চেষ্টা  অব্যহত  রেখেছে । তাই  আজ  গাড়ির  গতিও তার কাছে হার মানে । তাই লেখায় হোঁচট খেয়ে কেউ যেন হাল ছেড়ে না দেয় ।

পরিশেষে আমরা ক্রুটি নিধনে চেষ্টা কম করি নি । তাই  পাঠকের  নজরে যদি কোনো ভুল ধরা পড়ে তাহলে নিজগুণে ক্ষমার আবেদন রইলো।


কোরআনের আলো

أتأمرون الناس بالبر وتنسون أنفسكم و أنتم تتلون الكتاب ، أفلا تعقلون .

অর্থ : কি আশ্চর্য ! মানুষকে তোমরা আদেশ করো নেক কাজের , আর ভুলে যাও নিজেদের । অথচ তোমরা তিলওয়াত করে থাকো ( তাওরাত ) কিতাব । তো তোমরা কি কিছুই জানো না ?

 

 

হাদীসের আলো

صلاح أول هذه الأمة بالزهد و اليقين و يهلك آخرها بالبخل و الأمل

অর্থ : এই উম্মতের প্রথম অংশটি পরিশুদ্ধি লাভ করেছে দুনিয়া -বিরাগ ও দৃঢ় ঈমানের মাধ্যমে , আর শেষ অংশটি ধ্বংস হবে কৃপনতা ও দীর্ঘ আশার মাধ্যমে ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

এক উজ্জ্বল নক্ষত্রের নিস্প্রভ আলো - আব্দুর রহমান আল হাসান

শৈশবের স্কুল জীবন - আবু তাহের ইসলাম

মা - মীম আক্তার সামিয়া